✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

কয়রায় উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত



খুলনার কয়রায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন ২০২৬) কয়রা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমন্বিত উপবৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, ঢাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা’র সহকারী পরিচালক (অর্থ) উপবৃত্তি সেকশন মো. ফরিদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার, খুলনা এস. এম. ছায়েদুর রহমান।

সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা অংশ নেন। এতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উপবৃত্তি সঠিকভাবে বাস্তবায়ন, শিক্ষার্থী নির্বাচন, তথ্য এন্ট্রি ও মনিটরিং পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নিশ্চিত করতে হবে যাতে কোনো মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী উপবৃত্তি সুবিধা থেকে বাদ না পড়ে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×