✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে স্কুলছাত্রী আহত



খুলনা নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইতি (১৭) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ইতি ওই এলাকার জুলফিকার রহমানের মেয়ে এবং রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, নিজ বাড়ির সামনে অবস্থানকালে একটি মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার পায়ে বিদ্ধ হলে সে গুরুতর আহত হয়।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×