✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস



উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় অনেক স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে দেশের ওপর প্রবলভাবে সক্রিয় রয়েছে। তবে আগামী পাঁচ দিনের পর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×