উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, একজন আহত

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খুলনার ডুমুরিয়া উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শামছুজ্জামান (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় মনিরুল ইসলাম (৫০) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার দুপুরে খর্ণিয়া ব্রিজ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শামছুজ্জামানকে মৃত ঘোষণা করেন। পরে আহত মনিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন