উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

খুলনা রেঞ্জে নতুন ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খুলনা রেঞ্জের নতুন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোস্তাফিজুর রহমান। তিনি এর আগে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তার পদায়ন ও বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা রেঞ্জের বর্তমান ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জে পদায়ন করা হয়েছে।

এছাড়া আরও কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন