✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

ফকিরহাটে ডিবির অভিযানে ইয়াবাসহ চারজন আটক



 বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 বারাশিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ১৫ পিস ইয়াবা, মাদক বিক্রির সন্দেহে ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা আলামত উদ্ধার করে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।

জেলা পুলিশ জানায়, আটক প্রধান সন্দেহভাজনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও কার্যকর রয়েছে।

পুলিশের দাবি, জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×