উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

চার বছরেও শেষ হয়নি কয়রার সড়ক সংস্কার, জনদুর্ভোগ চরমে

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় একাধিক সড়ক উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। নির্ধারিত সময় পার হলেও কাজ শেষ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সড়কে সংস্কার কাজ শুরু করে মাঝপথে ফেলে রাখা হয়েছে। কোথাও পুরোনো কার্পেটিং তুলে ফেলে রাখা হয়েছে, কোথাও আবার খোয়া ও বালু ছড়িয়ে রাখা অবস্থায় কাজ বন্ধ রয়েছে। বর্ষায় কাদা ও জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে ধুলায় দুর্ভোগ বাড়ছে এলাকাবাসীর।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে চলমান এসব অসমাপ্ত প্রকল্পের কারণে শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।

কয়েকটি সড়কের প্রকল্প চার বছরেও শেষ না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত কাজ শেষ করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এলজিইডির কর্মকর্তারা জানান, কিছু প্রকল্প কারিগরি জটিলতা ও নকশা সংশোধনের কারণে বিলম্বিত হয়েছে। তবে ঝুলে থাকা প্রকল্পগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ব্যর্থ ঠিকাদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন