প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সুন্দরবনে অভিযান, বিষ, টোনা জাল ও নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ
প্রকাশঃ
সুন্দরবনের শিয়ালা নদীর সাইট খালে অভিযান চালিয়ে বিষ, টোনা জাল, ডিঙি নৌকা ও শুঁটকি তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে চরাপুটিয়া টহল ফাঁড়ির সদস্যরা।
বুধবার (১ জুলাই) নিয়মিত টহলের সময় পরিচালিত এ অভিযানে ২৪ বোতল বিষ, তিনটি টোনা জাল, তিনটি ডিঙি নৌকা এবং শুঁটকি তৈরির চাটাইসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এ অভিযানের মাধ্যমে জলজ জীববৈচিত্র্য ধ্বংসে ব্যবহৃত অবৈধ সরঞ্জাম অপসারণ করা সম্ভব হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment