উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

পাইকগাছায় জেলা পরিষদের ৩ কোটি টাকার প্রকল্পের অনুমোদনপত্র ও ২ হাজার চারা বিতরণ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খুলনা জেলা পরিষদের উদ্যোগে পাইকগাছা ও কয়রা উপজেলায় সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের প্রথম ধাপের প্রায় ৩ কোটি টাকার প্রকল্পের অনুমোদনপত্র (চিঠি) হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার শিক্ষার্থীর মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুর ১২টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের অনুমোদনপত্র বিতরণ করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, এস এম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকি, জেলা বিএনপির সদস্য জি এম রফিকুল হাসান ও বদরুদ্দোজা বাবলু।এ সময় আরও উপস্থিত ছিলেন— জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, যুগ্ম আহ্বায়ক মোল্লা আইয়ুব হোসেন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, জেলা যুবদলের সদস্য পীর আলী, সোহেল রানা তুহিন এবং জেলা জাসাস যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন