সুন্দরবনে শিকারিদের ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার
সুন্দরবনের শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি বন্য শুকর উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় উদ্ধার অভিযানে বন বিভাগের পাশাপাশি কো-ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি) ও কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি)-এর সদস্যরাও অংশ নেন।
শনিবার বিকেলে নিয়মিত টহলের সময় বড় কেয়াখালী খাল এলাকায় ফাঁদে আটকে থাকা প্রাণীটিকে দেখতে পান বনরক্ষীরা। পরে বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিনের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর শুকরটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং সুন্দরবনের উপযুক্ত স্থানে অবমুক্ত করা হয়।
বন বিভাগ জানায়, সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও ফাঁদ পাতা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বন বিভাগ।
This theme has been developed by OURISLABD.
Post a Comment