পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ লাখ টাকার অনুদান দিলেন এমপি
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টদের বক্তব্য শোনার পর সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য।
পরে সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের সংস্কার কাজে ৩ লাখ টাকার অনুদানের চেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং হাসপাতালের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
This theme has been developed by OURISLABD.

Post a Comment