রূপসায় হামলা এক ব্যক্তির মৃত্যু, একজন আটক
খুলনার রূপসা উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত হাসান (৬৩), ওরফে বিহারী হাসান, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত হাসান উপজেলার জাবুসা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের দাবি, কয়েকদিন আগে তার বাড়িতে আসা একটি ভ্যান চুরির ঘটনায় সন্দেহ প্রকাশকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় চৌরাস্তা মোড়ে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর পুলিশ রুবেল নামে এক যুবককে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
This theme has been developed by OURISLABD.
Post a Comment