পাইকগাছায় ক্রীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
খুলনার পাইকগাছায় বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তিনি ২০২৫–২৬ অর্থবছরের এডিপির (৪র্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দ) আওতায় ৩৫টি শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।
এ সময় এমপি আবুল কালাম আজাদ প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
This theme has been developed by OURISLABD.
Post a Comment