✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

সড়ক দুর্ঘটনায় নিহত শুভঙ্কর শুভর পরিবারের পাশে বিএনপি নেতা নাজমুল হুদা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত শুভঙ্কর মন্ডল শুভর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো.নাজমুল হুদা। 

মঙ্গলবার সকালে মহেশ্বরীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দুর্গাপদ মন্ডলের বাড়িতে যান তিনি। সেখানে নিহত শুভঙ্কর শুভর বাবা, মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

নিহত শুভঙ্কর মন্ডল শুভ (২৮) ছিলেন সাবেক ইউপি সদস্য দুর্গাপদ মন্ডলের একমাত্র ছেলে। তিনি মোংলা-রামপাল এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলার বংশীপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।

শুভঙ্করের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে তার বাবা-মা ও পরিবারের সদস্যরা শোকাহত হয়ে পড়েছেন।


পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি নেতা নাজমুল হোসেন বলেন, শুভঙ্করের এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তার পরিবারের এই কঠিন সময়ে তিনি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শোকাহত পরিবারের পাশে থাকবেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও শুভঙ্করের স্বজনরা উপস্থিত ছিলেন।


#কয়রা সাংবাদিক ফোরাম-খুলনা

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×