✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

কয়রায় খেলাফত যুব মজলিসের দিনব্যাপী তালিমি মজলিস

তারিক লিটু, কয়রা (খুলনা): খুলনার কয়রায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী তালিমি মজলিস অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর ২০২৬ চাঁদ আলী কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস কয়রা উপজেলা শাখার সভাপতি মাওলানা আলোমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা মুহিব্বুল মুরসালিন। বিশেষ অতিথি ছিলেন যুব মজলিস খুলনা জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।


এ ছাড়া বিশেষ বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ হালিমুল হক, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা আনিসুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

তালিমি মজলিসে বক্তারা বলেন, যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে দেশের কল্যাণে এগিয়ে আসতে হবে। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠন এবং দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগের জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তারা।


দিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে যুব মজলিসের নেতাকর্মীরা অংশ নেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×