তারিক লিটু | শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে বগা উন্নয়ন যুব সংগঠন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় খুলনার কয়রা উপজেলার বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগা উন্নয়ন যুব সংগঠনের সভাপতি মো. খায়রুল ইসলাম। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন।
সংগঠনটির মূল লক্ষ্য মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা। ‘আমরা সবাই মিলেমিশে, জয় করবো মানবতাকে’—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
