✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

আমাদী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী যুবনেতা শোভন

তারিক লিটু | খুলনার কয়রা উপজেলার ১ নম্বর আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন ব্যবসায়ী, সমাজসেবক ও যুবনেতা এস এম জাহিদুর রহমান শোভন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা দলীয় মনোনয়ন ও এলাকাবাসীর সমর্থন প্রত্যাশা করছেন।

ছাত্রদলের সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন শোভন। পরে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের দুঃসময়ে টানা সাত বছর খুলনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মামলার শিকার হওয়ার পাশাপাশি কারাবরণও করেছেন তিনি। সরকারবিরোধী আন্দোলনেও রাজপথে সক্রিয় ছিলেন বলে তাঁর সমর্থকেরা জানিয়েছেন।


সংশ্লিষ্টদের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নিজ এলাকায় ব্যবসায়ী, হিন্দু সম্প্রদায় ও তৃণমূলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন শোভন। বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে এলাকায় পরিচিতি পেয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমাদী পুরাতন বাজারের (চান্নি) ও মন্দিরের সামনের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নিজ উদ্যোগে বালু ভরাট করে ইটের সলিং করে দিয়েছেন শোভন। এ ছাড়া যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা ও খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ওয়ার্ডে ফুটবল বিতরণ এবং ফুটবল নাইট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন।


শোভনের বাবা মরহুম মো. অলেজ উদ্দিন সরদার আমাদী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন। পাশাপাশি তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেতে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সমর্থন প্রত্যাশা করছেন এস এম জাহিদুর রহমান শোভন। তাঁর সমর্থকদের দাবি, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এই তরুণ নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান অনেকেই।

#কয়রা সাংবাদিক ফোরাম-খুলনা

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×