বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কা, দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা করবে এবং কোথাও কোথাও সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment