খুলনার কয়রায় গ্রীন ভয়েস উপজেলা শাখার নতুন কমিটি গঠন
পরিবেশ, জলবায়ু পরিবর্তন, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে কাজ করা যুব সংগঠন গ্রীন ভয়েস-এর খুলনার কয়রা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বাইজিদ হাসানকে সভাপতি এবং আসলাম হোসেন শাহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা জেলা আইনজীবী সমিতির আইনজীবী অ্যাডভোকেট অয়েছকুরুনি রুম্মান। উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক সভাপতি তামান্না তাবাসসুম ইরানি, সাবেক সাধারণ সম্পাদক আল শাহরিয়া হৃদয় এবং সমাজসেবক নুরুল হাসান।
কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে মেহেদী হাসান ও আছির ফয়সাল, সহসভাপতি হিসেবে আব্দুল আলীম ও রাকিবুল ইসলাম শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. শামসুল আবেদিন ও ইমরান হোসেন সাকিব দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে তনিমা তাবাসসুম সোহানী, হাদিউজ্জামান ও মাহিনউদ্দিন শিহাব; সমাজকল্যাণ, তথ্য ও যোগাযোগ সম্পাদক হিসেবে জেনারুল ইসলাম; অর্থ সম্পাদক মো. বাদশা; দপ্তর সম্পাদক আমিনুর ইসলাম; প্রচার সম্পাদক ইমরান হোসেন ইমন; সাংস্কৃতিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল; ক্রীড়া সম্পাদক মুন্না; মহিলা বিষয়ক সম্পাদক কারিমা সুলতানা ও নাদিয়া সুলতানা; আইন বিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান তুহিন; ছাত্র বিষয়ক সম্পাদক মো. রাতুল ও মুস্তাকিম বিল্লাহ; শিক্ষা ও গবেষণা সম্পাদক উত্তাম কুমার দাস; পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সানি জামান ও মো. আরফিন; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মো. মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তরিকুল ইসলাম, হেলাল হাসনাত জীত, মো. সোহাগ, নূর মহম্মদ, মেহেদী হাসান, সাব্বির হোসেন, মাহমুদুল হাসান এবং মো. তাওহিদুল।
সংগঠনের নেতারা জানান, নবগঠিত কমিটি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, দুর্যোগকালীন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের পরিবেশবান্ধব উদ্যোগে সম্পৃক্ত করতে কাজ করবে।
গ্রীন ভয়েস একটি তরুণদের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী ও পরিবেশভিত্তিক সংগঠন। সংগঠনটি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment