উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


যুদ্ধবিরতি লঙ্ঘন হলেও ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের মর্যাদা, ভূখণ্ড ও মাতৃভূমিকে আঘাত করে কেউ যদি মনে করে দেশটি পিছু হটবে বা আত্মসমর্পণ করবে, তবে সেটি সম্পূর্ণ ভুল ধারণা।

তিনি আরও বলেন, যুদ্ধ কখনোই কোনো দেশের স্বার্থে নয়, তবে জাতির সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান সবসময় দৃঢ় অবস্থানে থাকবে। গাজার পরিস্থিতির উদাহরণ টেনে তিনি দাবি করেন, দীর্ঘ সময়েও একটি ছোট ভূখণ্ডকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব হয়নি, তাই ইরানকেও পরাজিত করা যাবে না।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন