উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বগুড়ার বিতর্কিত দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


বগুড়ার নবগঠিত দুটি ইউনিয়নের নাম নিয়ে সমালোচনার পর সেগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশনা পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু করা হবে।

শুক্রবার (১৯ জুন) বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নাম পরিবর্তনের বিষয়ে এখনো লিখিত নির্দেশনা হাতে না এলেও মৌখিকভাবে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে সরকারি চিঠি পাওয়ার পর আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, নাম পরিবর্তনের আগে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নতুন করে গণশুনানির আয়োজন করা হবে। স্থানীয় বাসিন্দাদের মতামতের ভিত্তিতে নতুন নাম নির্ধারণ করা হবে এবং প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া শেষে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

গত ১১ জুন প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এর মধ্যে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, এসব নাম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে।

যদিও প্রতিমন্ত্রী দাবি করেন, সংশ্লিষ্ট প্রশাসনের যাচাই-বাছাই ও গণশুনানির মাধ্যমে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করা হয়েছে এবং তাঁর পরিবারের নামের সঙ্গে মিল থাকা কেবলই কাকতালীয়।

তবে বিষয়টি নিয়ে বিতর্ক অব্যাহত থাকায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বিতর্কিত ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন