প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সুন্দরবনের কাশিয়াবাদে যৌথ অভিযানে কাঁকড়ার নৌকাসহ দুইজন গ্রেপ্তার
প্রকাশঃ
খুলনা, ২৯ জুন ২০২৬: সংরক্ষিত সুন্দরবনের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন বজবজা টহল ফাঁড়ির ৩৭ নম্বর কম্পার্টমেন্টের বিনাপানি খাল এলাকায় সোমবার (২৯ জুন ২০২৬) বিকেল ৩টা ০০ মিনিটে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
কাশিয়াবাদ স্টেশন, খুলনা স্মার্ট টহল দল-০২ এবং বজবজা টহল ফাঁড়ির সদস্যরা এ অভিযানে অংশ নেন। অভিযানকালে একটি কাঁকড়া ধরার নৌকা, আনুমানিক ৫০০ মিটার দোন দড়ি এবং প্রায় ৪ কেজি কাঁকড়া জব্দ করা হয়। একই সঙ্গে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment