খুলনায় চালককে অচেতন করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনির শিকার সন্দেহভাজন
খুলনা নগরীতে রিকশাচালককে অচেতন করে রিকশা নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে আনোয়ার নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়েছেন।
শুক্রবার দুপুরে নগরীর ময়ুর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচেতন রিকশাচালককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তি রিকশাচালককে কোমল পানীয়ের সঙ্গে অজ্ঞাত কিছু মিশিয়ে পান করতে দেন। পানীয়টি পান করার কিছুক্ষণ পর চালক অচেতন হয়ে পড়েন। এরপর তাকে রাস্তার পাশে ফেলে রেখে রিকশা নিয়ে পালানোর চেষ্টা করা হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
হরিণটানা থানা পুলিশ জানিয়েছে, অচেতন থাকায় রিকশাচালকের পরিচয় এখনও জানা যায়নি। আটক ব্যক্তি নিজের নাম আনোয়ার বলে জানিয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
পুলিশ আরও জানিয়েছে, চালকের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment