যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান। এর মধ্য দিয়ে গত এক দশকে দেশটি সপ্তম প্রধানমন্ত্রীর নেতৃত্বের পথে এগোচ্ছে।
লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, তিনি দলের সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করছেন এবং নতুন নেতৃত্বকে পূর্ণ সমর্থন দেবেন।
মাত্র দুই বছরেরও কম সময় আগে সাধারণ নির্বাচনে বড় জয় নিয়ে সরকার গঠন করেছিল লেবার পার্টি। তবে সাম্প্রতিক সময়ে দলের জনপ্রিয়তা কমে যাওয়া এবং রাজনৈতিক চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে স্টারমারের পদত্যাগের সিদ্ধান্ত আসে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক একটি উপনির্বাচনে অ্যান্ডি বার্নহ্যামের জয় লেবার পার্টির অভ্যন্তরে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনাকে আরও জোরালো করে তোলে। তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে দলীয় নেতাদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
তবে নতুন নেতৃত্বের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। উচ্চ সরকারি ঋণ, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতির চাপ, সরকারি ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগ—এসব ইস্যু আগামী নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হবে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক নতুন অধ্যায় শুরু হলেও দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং জনআস্থা পুনরুদ্ধারই হবে নতুন প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
আন্তর্জাতিক ডেস্ক