প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
দেশের দুই জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
প্রকাশঃ
দেশের রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। ঝড়ের সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কভাবে চলাচল করতে হবে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment