হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৭০২
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৭০২ জনে পৌঁছেছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে ৮৬৯ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া পরীক্ষার মাধ্যমে ১০৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত ও সন্দেহভাজন—উভয় মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment