প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সাতক্ষীরায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত, বাবা আহত
প্রকাশঃ
সাতক্ষীরার তালা উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে কুশল সরকার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা কানাই লাল সরকার আহত হয়েছেন।
বুধবার সকালে শাহপুর বাজার এলাকায় খুলনা–পাইকগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে কানাই লাল সরকার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে স্কুলের দিকে যাচ্ছিলেন। পথে একটি বাস মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে কুশল ছিটকে পড়ে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার বাবা মোটরসাইকেল থেকে পড়ে আহত হন।
স্থানীয়রা আহত কানাই লাল সরকারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
This theme has been developed by OURISLABD.

Post a Comment