পাইকগাছা ও কয়রায় জেলা পরিষদের প্রকল্পের বরাদ্দপত্র হস্তান্তর আজ
খুলনা জেলা পরিষদের উদ্যোগে সামাজিক, অবকাঠামো উন্নয়ন ও সংস্কারমূলক প্রকল্পের প্রথম ধাপের বরাদ্দপত্র আজ (বৃহস্পতিবার) পাইকগাছা ও কয়রা উপজেলায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে।
সূচি অনুযায়ী, সকাল ১১টায় পাইকগাছা উপজেলা অডিটোরিয়ামে পাইকগাছা উপজেলার প্রকল্পগুলোর বরাদ্দপত্র হস্তান্তর করা হবে। একই দিন বিকেল ৩টায় কয়রা উপজেলা অডিটোরিয়ামে কয়রা উপজেলার প্রকল্পগুলোর বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠিত হবে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি, সম্পাদক ও উপকারভোগীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে বরাদ্দপত্র গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী জানান, উন্নয়নমূলক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বরাদ্দপত্র হস্তান্তরের এই কার্যক্রম আয়োজন করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান।
This theme has been developed by OURISLABD.
Post a Comment