প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
খুলনায় যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা, হাসপাতালে ভর্তি
প্রকাশঃ
খুলনা নগরীর লবণচরা এলাকায় মো. রাতুল শেখ (২২) নামে এক যুবককে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠ থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
আহত রাতুল শেখ হরিণটানা এলাকার বাসিন্দা শের আলীর ছেলে।
স্থানীয়দের ভাষ্য, সকালে মাঠে গুলির শব্দ শোনার পর তারা গিয়ে রাতুলকে ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত যুবকের কাছ থেকেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
লবণচরা থানা পুলিশ বলেছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment