দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, বজ্রসহ বৃষ্টির সতর্কতা
চট্টগ্রাম,খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার (১ জুলাই) রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার অভ্যন্তরীণ নদীবন্দরের সতর্কবার্তায় বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
এ অবস্থায় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment