উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

কয়রায় বেহাল দশা বিকল্প সড়কের, চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


কয়রা প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া খেয়াঘাট থেকে গাজী আবদুল জব্বার মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে খুঁড়ে ফেলে রাখায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে ভেড়িবাঁধ নির্মাণকাজ চলমান থাকায় বিকল্প হিসেবে আটরা–গোবিন্দপুর কালভার্ট হয়ে খেজুরডাঙ্গা সড়ক ব্যবহার করছেন প্রতিদিনের হাজারো মানুষ।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমের টানা বৃষ্টি এবং অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে বিকল্প সড়কটির বিভিন্ন স্থানে ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কাদা ও পানিতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এর ফলে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, পথচারী এবং বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাচ্ছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটির সংস্কার এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন